চট্টগ্রামে বিএনপির গণঅনশন


প্রকাশিত : শনিবার, ২০২১ নভেম্বর ২০, ০৮:১২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে দলের পূর্বঘোষিত গণঅনশন শুরু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর)  সকাল ৯টায় কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপি ও কালামিয়া বাজার লিজা গার্ডেনে দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ যোগ দেন।

নাসিমন ভবন মাঠে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

পুলিশের কড়া নিরাপত্তা থাকলেও নেতাকর্মীদের কর্মসূচিতে আসতে বাধা দেওয়ার কোনও খবর পাওয়া যায়নি। বিকাল ৪টা পর্যন্ত গণঅনশন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এটা অমানবিক। আমরা অবিলম্বে তার জীবন রক্ষার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানাই। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework