চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রুগী শনাক্ত


প্রকাশিত : বুধবার, ২০২১ জুলাই ২৮, ০৪:৪৬ অপরাহ্ন

বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির ২৪ টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, ৫০ বছর বেশি বয়সের এ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষা করার পরে  আজকেই আমরা নিশ্চিত হই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। 

চমেক পরিচালক বলেন, আমাদের চিকিৎসকদের অধীনে চিকিৎসা চলছে। আগামীকাল পর্যন্ত দেখবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে রোগীকে ঢাকায় পাঠানো হবে কি না। 

হাসপাতাল সূত্রে রোগীর বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে। চলতি মাসের ৩ তারিখ করোনা আক্রন্ত হন পঞ্চাশোর্ধ্ব ওই নারী। তবে ১৫ জুলাই তার করোনা নেগেটিভ আসে। এরপরও তার নানা শারীরিক অসুবিধা দেখা দেয়। পরে চারদিন আগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আজকে পরীক্ষা-নিরীক্ষার পরে তার ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়লো।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework