চট্টগ্রামে নতুন শনাক্ত ৫০ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ সেপ্টেম্বর ১৯, ০৬:৩০ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় নগর ও ১৪ উপজেলায় ১ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৩০ জন, বিভিন্ন উপজেলার ২০ জন।

এদিন মারা গেছেন ২ জন।

রবিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩টি, বিআইটিআইডিতে ৫৩৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি, শেভরনে ৫৭৫টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০৩টি, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি, ইপিক হেলথ কেয়ারে ৭৫টি এবং ল্যাব এইডে ২টি।  

এ পর্যন্ত নগরে ৭৩ হাজার ৩৮৭ এবং উপজেলায় ২৭ হাজার ৮৯৮ জন মিলে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

এর মধ্যে নগরে ৭০৮ জন ও উপজেলায় ৫৭৩ জন মিলে মোট ১ হাজার ২৮১ জন মারা গেছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework