চট্টগ্রামে নতুন আক্রান্ত ৯৭ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ সেপ্টেম্বর ১৪, ০৮:১৫ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৭ দশমিক ১৬ শতাংশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এদিন, করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন উপজেলা এলাকার এবং ১ মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৭৬ জন। এ ছাড়া নতুন শনাক্ত ৯৭ জনের মধ্যে ৫৯ জন মহানগর এলাকার এবং ৩৮ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৯৬২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ৯৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework