চট্টগ্রামে নতুন আক্রান্ত ৮৭৯ জন, মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ১০, ০৮:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করে ৮৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক ৩২ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

এদিন করোনায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে নগর এলাকায় ৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৫ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮২ জন।  

এদিকে, চট্টগ্রামে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন দেওয়া হলেও, মানুষ বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়ার প্রবণতাই সংক্রমণ বাড়ার কারণ। তাই মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালগুলোতে শয্যা-সংকট তৈরি হয়েছে। আইসিইউও খালি নেই। এ অবস্থায় চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework