চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৯ জন, মৃত্যু ২
৯৭৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৮ জন নগরের ও ২১ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৯ হাজার ৩২৭ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দু্ইজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা মিলেছে