চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ মে ০৮, ০৮:৫৩ পূর্বাহ্ন

চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ এলাকায় রেজিয়া বেগম (৫৪) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি এলাহাবাদ এলাকার রিকশাচালক আবদুস সাত্তারের স্ত্রী।

শনিবার (৭ মে) রাতে পশ্চিম এলাহাবাদের বাতুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, গৃহবধূ রেজিয়া বেগম শনিবার সন্ধ্যায় তার বাড়িতে ছুরিকাহত হন। পরে তার কান্নাকাটিতে স্থানীয়রা ছুটে আসেন। তারা রেজিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান রেজিয়া।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এলাহাবাদ এলাকায় ছুরিকাঘাতে রেজিয়া বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework