চট্টগ্রামে গাড়ির গ্যারেজে আগুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ১১, ১০:০৫ পূর্বাহ্ন
নগরের পাহাড়তলী ১ নম্বর রোডের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে  এ ঘটনা ঘটে। নগরের পাহাড়তলী থানার কর্নেলহাট এলাকায় বাগদাদ এক্সপ্রেসের গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি টিম। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, আগুন নিয়ন্ত্রণে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি টিমের ৫টি গাড়ি কাজ করছে। তিনি বলেন, কর্নেলহাটের বাগদাদ এক্সপ্রেসের গাড়ির গ্যারেজে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নিউজ ডেস্ক

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework