চট্টগ্রামে গণপরিবহন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ০৭, ০৬:২৬ পূর্বাহ্ন
লকডাউন ঘোষণার দুইদিন পর গণপরিবহন চালু হওয়ায় দুর্ভোগ কমেছে অফিসগামী যাত্রীদের। স্বাস্থ্যসুরক্ষা মানতে অর্ধেক যাত্রী পরিবহন এবং ৬০ শতাংশ ভাড়াও কার্যকর রয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে এমন চিত্র ছিল নগরের পরিবহনগুলোতে। গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তবে অর্ধেকের বেশি যাত্রী ও দ্বিগুন ভাড়া নিচ্ছে গণপরিবহন গুলো। এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। মৌমিতা জান্নাত নামে এক যাত্রী বলেন, ভাড়া বেশি হলেও অন্তত কোনো কাজে বাসা থেকে বের হলে গণপরিবহন পাওয়া যাচ্ছে। এটা স্বস্তির বিষয়। পরিবহন বন্ধ থাকলে কিছুই করা যায় না। রবিউল ইসলাম নামে অফিসগামী এক যাত্রী বলেন, অবশেষে কষ্টের অবসান হলো। গত দুইদিন অফিসের উদ্দেশ্যে বের হয়ে অনেকটা যুদ্ধে নামতো হয়েছে। শেষ পর্যন্ত সরকার সঠিক সিদ্ধান্ত দিয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework