চট্টগ্রামে করোনা আক্রান্ত ৮২ জন, টিকা নিলেন ১৮ হাজার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ ফেব্রুয়ারী ১৭, ০৭:২৫ পূর্বাহ্ন
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ হাজার ১০৯ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। অন্যদিকে চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রমের সপ্তম দিনে টিকা নিয়েছেন ১৮ হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৭৩৩ জন টিকা গ্রহণ করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪০৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনা পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩৯টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭১০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৮ জন। তিনি আরও বলেন, করোনার টিকা কার্যক্রমের সপ্তম দিনে টিকা নিয়েছেন ১৮ হাজার ৩৪৩ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৮ হাজার ২৮০ জন এবং উপজেলায় ১০ হাজার ৬২ জন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework