চট্টগ্রামে করোনা আক্রান্ত ৭৪২ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ জানুয়ারী ১৭, ০৬:১৬ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেড়ে ৭৪২ জনে দাঁড়িয়েছে। এসময়ে মৃত্যুবরণ করেছে ৩ জন।
ডিসেম্বর মাসে সংক্রমণ যেখানে শূন্য শতাংশের নিচে ছিল, সেখানে চলতি মাসে ১৬ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৫ দশমিক ৭৩ শতাংশ।  

সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৫৯৭ জন মহানগর এলাকার এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন উপজেলাগুলোর মধ্যে পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework