চট্টগ্রামে করোনা আক্রান্ত ১ হাজার ১২১ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জানুয়ারী ২৭, ০৭:১৭ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ

এদিন করোনায় মৃত্যুবরণ করেছে ২ জন। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭৯৭ জন মহানগর এলাকার ও ৩২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৬ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৮৪ হাজার ৬৩৭ জন এবং উপজেলায় ৩১ হাজার ৩৪৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫০ জনের মধ্যে ৭২৯ জন মহানগর এবং ৬২১জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework