চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ এপ্রিল ০৭, ০৮:৩৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৪শ জনের মৃত্যু হলো। এদিন নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে ২ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭৩ জন এবং উপজেলায় ৪১ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হলেন ৪২ হাজার ৭১৫ জন। এদিকে নগরের লালদীঘির পাড় সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় গড়ে তোলা ৫০ শয্যাার আইসোলেশন সেন্টারে শয্যাগুলোর মধ্যে ৩৫টি পুরুষ এবং ১৫টি নারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। যারা টিকা নিয়েছেন তাদের ইমিউনিটি তৈরি হয়েছে কিনা সেটা জানতে অ্যান্টিবডি টেস্ট করানোর কথা বলছেন চিকিৎসকরা।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework