চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ নভেম্বর ১৮, ০৮:১৮ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬২ শতাংশ।
এদিন করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জন মহানগর এলাকার এবং ৩ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৩২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৯৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৯ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework