চট্টগ্রামে করোনায় আক্রান্ত ১৩৪৮ জন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ জানুয়ারী ২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ।
এদিন করোনায় মৃত্যুবরণ করেছেন ৩ জন।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৯১৯ জন নগর এলাকার ও ৪২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৬০ জন।

এর মধ্যে নগর এলাকায় ৮২ হাজার ৭৮০ জন এবং উপজেলায় ৩০ হাজার ৬৮০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪৬ জনের মধ্যে ৭২৮ জন নগরের এবং ৬১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework