চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ৩১, ০৭:১৭ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২২৭ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৬ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ৩৪১ জন। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ১০ জন মারা যান এবং ১৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষায় ২০৬ জনের দেহে করোনারভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১২১ এবং উপজেলার ৮৫ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে পাঁচজন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework