ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ১৪৯ জন করোনায় আক্রান্ত, মোট ১৫৪৯১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২০ আগস্ট ১২, ১০:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন নগর ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫৪৯১ জন। আজ বুধবার (১২ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি; সুস্থ হয়েছেন ৬৫ জন। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩২ জন, সিভাসুতে ০৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাà