চট্টগ্রামে আরও ১২৮ জন করোনায় আক্রান্ত, মোট ১৪৮৭৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৩ জন নগর ও ২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৪৮৭৪ জন।
আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে; সুস্থ হয়েছেন ১১৮ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৪ জন, সিভাসুতে ১৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ইম্পেরিয়া