চট্টগ্রামে আগুনে পুড়ল ৭ দোকান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ২৩, ১০:১০ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে সৃষ্ট আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার (২৩ মার্চ) সকাল আনুমানিক ছয়টার দিকে ওই এলাকার সিডিএ গার্লস স্কুলের সামনের একটি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, সকাল ছয়টার দিকে কাপ্তাই রাস্তা মাথা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে তিন ঘণ্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক লাইনের কোনো সমস্যা থেকে এ আগুনের সূত্রপাত। তবে বিষয়টি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework