কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ১৮, ০৬:০৫ পূর্বাহ্ন
নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে সাতবার নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর সোয়া পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, চসিক নির্বাচনের আগে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ভাইয়ের মস্তিষ্কে অপারেশন করা হয়েছিল। পাঁচদিন আগে মেরুদণ্ডসহ শারীরিক নানা জটিলতার কারণে ঢাকায় ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। এশার নামাজের পর প্যারেড কর্নারে জানাজা হবে। এরপর হজরত মোল্লা মিছকিন শাহের (র.) দরগাহ কবরস্থানে দাফন করা হবে। চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এছাড়া শোক প্রকাশ করেছেন চসিকের সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework