কর্মহীন মানুষের মাঝে আমাদের বাজালিয়ার উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ০৪, ০৬:১১ অপরাহ্ন

অরাজনৈতিক সংগঠন আমাদের বাজালিয়া'র উদ্যোগে অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

গতকাল সন্ধ্যায় বাজালিয়া ইউনিয়নের সাইক্লোন সেন্টার ,কমিরা পাড়া, মিরপাড়া, বুড়ির দোকান , পশ্চিম বাজালিয়া, মধ্যম বাজালিয়া, মাহালিয়া, বড়দুয়ারা এলাকায় ১১০ জনের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন আমাদের বাজালিয়ার নজরুল ইসলাম খোকন, জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, তারেক হোসেন, শহীদুল ইসলাম, ইয়াছিন আরফাত নাহিদ, নাজমুল টিটু, এরশাদ হোসেন ইকবেল , জিহাদুল ইসলাম, শফিকুল ইসলাম, নাঈম উদ্দিন , রিফাত হোসেন, আক্তার কামাল, মোহাম্মদ ফয়সাল , আনিসুল ইসলাম  প্রমুখ৷


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework