করোনা : চট্টগ্রামে নতুন আক্রান্ত ২৬৯

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩৮ হাজার ২৯২ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। বুধবার (২৪ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ২৪৩ জন এবং উপজেলায় ২৬ জন। এদিকে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। প্রতিদিনই জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে পুলিশ। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নগরে প্রবেশমুখে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework