আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ ফেব্রুয়ারী ২২, ০৫:২৫ পূর্বাহ্ন
    মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা ও রচনা পাঠ প্রতিযোগিতা অনু্ষ্ঠান সম্পন্ন হয়েছে। লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈফী আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গ্রন্থাগার পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি কে.এম. নাজমুল হক সিকদার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রোটারি ইন্টারন্যাশনাল’ র ডেপুটি গভর্নর মুবিনুল হক মুবিন, অনু্ষ্ঠানের উদ্বোধন করেন, লেখক ও সমাজকর্মী ব্রাদার বাহার, বক্তব্য রাখেন, বাঁশখালী ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মানিক দে, ছনুয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছোটন, ছনুয়া পশ্চিম খুদুকখালী আজিজিয়া তালিমুল কুরআন মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মোজাম্মেল হক ইউনুস, ছনুয়া আনওয়ারুল উলুম মাদরাসার শিক্ষক সাহেদুল ইসলাম, ছাত্র-ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন আজাদ প্রমুখ। বক্তারা বলেন, আজ থেকে ৬৯ বছর আগে একুশ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, কারো কাছে মাথানত না করতে। মাতৃভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন বাধার কাছে নত না হতে। একুশ হলো আমাদের চেতনার বাতিঘর। বক্তারা বলেন, আমাদেরকে মাতৃভাষার প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমরা যদি সর্বত্র মাতৃভাষার চর্চা করি, তাহলে ভাষা শহীদদের আত্মা শান্তি পাবে।পরে বক্তারা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework