আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ১৭, ০৮:১০ পূর্বাহ্ন
আনোয়ারায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।   সোমবার (১৭ মে) ভোর সাড়ে ৬টার দিকে আনোয়ারার চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয় বলে জানিয়েছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুলাল মিত্র।   তিনি বলেন, একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়। খবর পেয়ে ভোর সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে জিয়াউর রহমান নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনায় আহত তিন জনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework