আগ্রাবাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ জানুয়ারী ২৯, ০১:০২ অপরাহ্ন
নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বংশালপাড়া এলাকার একটি বাড়িতে 'দেশিয় অস্ত্র তৈরির কারখানার' সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে ওই কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করেছি। তিনি বলেন, মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পলাতক রয়েছেন। তাকে আটক করতে পারলে জানতে পারবো তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework