অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না আসার অনুরোধ চট্টগ্রাম ডিসির

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ জুলাই ০১, ০৮:২৮ পূর্বাহ্ন
অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না আসার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ২৯ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশ হয়েছে। প্রজ্ঞাপনে উল্লিখিত জরুরি কাজগুলো ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, নগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১০০ জন ভলান্টিয়ার কাজ করছেন। কাঁচাবাজার ছাড়া সব শপিংমল, বিপণী বিতান বন্ধ থাকবে। কাঁচাবাজারে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সেজন্য প্রতিটি বাজারের সামনে আনসার সদস্য ও ভলান্টিয়ার সদস্যরা দায়িত্ব পালন করবেন। মমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে টহল চলবে। যেহেতু শিল্পকারখানা চালু আছে, কেবলমাত্র শিল্প-কারখানায় চালাচলকারী যানবাহন ছাড়া সব যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework