হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মার্চ ৩১, ১১:৩২ পূর্বাহ্ন
অকল্যান্ডে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশদু’দলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টায়। হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে বাজে পারফরমেন্সে ৬৬ রানে হারে টাইগাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংও ছিল সমালোচনায়। নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে কিছুটা স্বস্তি ফিরলেও, সৌম্য-নাইম ছাড়া বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থতার বৃত্তে। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে সর্বোচ্চ ২৪৫ রানের ইনিংসের রেকর্ড আছে ইংল্যান্ডের। এই মাঠে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework