মেসির গোলেও জয় পেল না আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শুক্রবার, ২০২১ Jun ০৪, ০৫:৪২ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এবার ঘরের মাঠেও ব্যর্থ আর্জেন্টিনা। দলের বিশ্বসেরা তারকা লিওনেল মেসি গোল পেলেও জয় পায়নি তার দল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ২৪ মিনিটে আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজকে ডি বক্সের মধ্যে চিলির গুইলার্মো মারিপান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেক করেও সেটি বহাল থাকে। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি চিলি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় সমতা ফেরায় চিলিয়ানরা। এ সময় সেট পিস থেকে গ্যারি মেডেলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান আলেক্সিস সানচেজ। খুব কাছ থেকে বল জালে জড়ান তিনি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে কোনও গোল আদায় করে নিতে পারেনি। তাতে ড্র ভিন্ন অন্য কোনও ফল হয়নি এই ম্যাচের।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework