মিঠুনকে অধিনায়ক করে ভারত সফরের দল ঘোষণা

খেলা ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ০৫, ০৯:০৫ পূর্বাহ্ন

ভারতের তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ সামনে রেখে মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি।

বুধবার (৫ অক্টোবর) বিসিবি তাদের এক বিবৃতিতে চার দিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের আর এক দিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে।

মিঠুন ছাড়াও এ সফরে ডাক পেয়েছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও থাকছেন ভারত সফরের স্কোয়াডে।

এ ছাড়া তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, শেখ মেহেদি হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, সাইফ হাসান ও শামীম হোসেনরাও খেলবেন তামিলনাড়ুর বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (৯ অক্টোবর) ভারতের উদ্দেশে দেশ ছাড়বে মিঠুনরা।

টেস্ট (চার দিনের ম্যাচ) সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।

ওয়ানডে সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework