ভারত নয়, আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ Jun ২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাত। যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হতে যাচ্ছে, সেটি নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ ইএসপিএন ক্রিকইনফো’। প্রতিবেদনে বলা হয়েছে আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। আইপিএল ফাইনালের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপটি মাঠে গড়াবে। তবে আইসিসির পক্ষ থেকে এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework