দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ নারী ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ এপ্রিল ০৫, ০৭:০২ পূর্বাহ্ন
প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৫ রান তোলে স্বাগতিকরা। জবাবে সালমা-জাহানারাদের দুর্দান্ত বোলিংয়ে ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন হয় বাংলাদেশের। সফরকারি বোলারদের দেখে শুনে খেলে উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। তবে ব্যক্তিগত ৩৪ রানে রান আউটের শিকার হন শামীমা। বেশিক্ষণ টেকেননি নিগার সুলতানা। মাত্র ২ রানে ফেরেন অধিনায়ক। এরপর ৩৬ রানে জোনসের বলে বোল্ড হন মুর্শিদা। যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়ে রানার চাকা সচল রাখেন ফারজানা। এক পর্যায়ে সালমা-নাহিদা ফিরে যায় শুন্য হাতে। শেষ পর্যন্ত ফারজানার অপরাজিত ৭২ রানের ওপর ভর করে ১৯৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে শত রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারিরা। এরপর টাইগ্রেসদের দারুন বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় সিনালো বাহিনী।  

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework