আইআইইউসি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন


প্রকাশিত : বুধবার, ২০২২ জানুয়ারী ১২, ০৮:৩৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্প্রিং ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিভাগের ২১৩ নং কক্ষে বিভাগের চেয়ারম্যান আন্তর্জাতিক স্কলার প্রফেসর ডঃ  ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে ও ইদ্রিস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিভাগের চেয়ারম্যান ছাত্রদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক মোঃ খোরশেদ আলী ও ইঞ্জিনিয়ার মোঃ শামীম আহমেদ । ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্ণব বড়ুয়া, নারায়ণ রুদ্র ও শাহরিয়ার নাবেল।

মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়। (প্রেসবিজ্ঞপ্তি)


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework