হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুন, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ নভেম্বর ১৬, ০৯:৪০ পূর্বাহ্ন
হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে দগ্ধ হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে ইয়া মা তেই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (১৬ নভেম্বর) আরাব নিউজ জানায় জানায়, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পান পুলিশ। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় অনেকে দগ্ধ হয়েছেন। আগুনে দগ্ধ ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের সবার বয়স ৯ থেকে ৪০-এর মধ্যে। এদিকে মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework