সামরিকভাবে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। তার পরই অবস্থান রাশিয়ার। তৃতীয় অবস্থানে রয়েছে চীন। সামরিক শক্তির ভিত্তিতে প্রতি বছর র্যাংকিং করা প্রতিষ্ঠান ‘গ্লোবাল ফায়ারপাওয়ার’ এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২২ অনুযায়ী, প্রতি বছরের মতো এ বছরও সূচকটির শীর্ষে, অর্থাৎ সবচেয়ে সামরিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তার অবস্থান ধরে রেখেছে। এর পরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে, রাশিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান ও ব্রাজিল। শীর্ষ ১০ এর বাইরে, দক্ষিণ এশিয়া ও এর আশপাশের দেশগুলোর মধ্যে, মিয়ানমার ৩৯, বাংলাদেশ ৪৬, শ্রীলঙ্কা ৭৯, আফগানিস্তà¦
