মালিতে জঙ্গি হামলা, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ০৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

পশ্চিম আফ্রিকার মালিতে জঙ্গি হামলায় একটি বাসের অন্তত ৩৩ যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় মোপতি প্রদেশে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সপ্তাহে দুবার সোঙ্গো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীদের নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। অস্ত্রধারী লোকজন প্রথমে গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়। এ ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক।

ঘটনাস্থলে প্রথম পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত এক নথির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework