বাইডেন-সি চিনপিং বৈঠক, উত্তেজনা না সমঝোতা!

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ১৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

উত্তেজনার মধ্যেই এই আলোচনায় সোমবার বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ভার্চ্যুয়াল এই বৈঠকের দিকে নজর রাখছেন বিশ্বনেতা ও বিশ্লেষকরা।

প্রতিদ্বন্দ্বী দুই দেশের আলোচনায় সি ও বাইডেনের চাওয়া পাওয়া নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে অমীমাংসিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

যার মধ্যে গুরুত্ব পাবে সাইবার নিরাপত্তা, বাণিজ্য, পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। সি চিনপিং জানান, সম্পর্ক উন্নয়নের জন্য তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সি বলেন, সম্পর্ক উন্নয়নের জন্য সহযোগিতাই একমাত্র পথ।

এদিকে বাইডেনও বলেছেন, প্রতিযোগিতা যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বাইডেন ও সি এর মধ্যে দুই দফা আলোচনা হয়েছে। তবে দুই দেশের মধ্যেকার সম্পর্কে কোনো উন্নতি হয়নি।

ধারণা করা হচ্ছে, বৈঠকে সবচেয়ে বড় এজেন্ডা হবে তাইওয়ান। বাইডেন চান, সি তাইওয়ানে শান্তি বজায় রাখুন। বেইজিং তাইওয়ানে সামরিক অবস্থান জোরদার করছে। এর বদলে বাইডেনকে প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি তাইওয়ানের সার্বভৌমত্ব খর্বের চেষ্টা করবেন না।

তবে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে হলে জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলোও বাদ দেওয়া যাবে না।  
জানা গেছে, বাইডেনের সঙ্গে জুমে আলোচনা হবে সি এর। আশা করা হচ্ছে, দু’দেশের সম্পর্ক হবে প্রতিযোগিতামূলক কিন্তু সহযোগিতামূলক।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework