ফাইজারের মুখে খাওয়ার ওষুধ যুক্তরাষ্ট্রে অনুমোদন

ফাইজারের মুখে খাওয়ার ওষুধ যুক্তরাষ্ট্রে অনুমোদন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ ডিসেম্বর ২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।
 
বুধবার (২২ ডিসেম্বর) দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদনের কথা জানায়।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এফডিএ জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ট্যাবলেট সেবন করতে পারবে।  

যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী ঠিক সেই সময়ে ও ওষুধের অনুমোদন দেওয়া হলো। ফাইজারের সঙ্গে এক কোটি কোর্স ওষুধের জন্য চুক্তি করেছে মার্কিন সরকার। প্রতি কোর্সের দাম ধরা হয়েছে ৫৩০ ডলার। ২০২২ সালের মধ্যে প্যাক্সলোভিডের ১২ কোটি পিল উৎপাদনের লক্ষ্য ফাইজারের।

প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলে দেখা যায়, গুরুতর অবস্থা বা হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর এই ওষুধ। সাম্প্রতিক গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ ওষুধের কার্যকারিতার প্রমাণ মিলেছে।

এই ওষুধ দিনে দু’বার তিনটি করে মোট পাঁচ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework