ঢাকা আসছেন জন কেরি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ এপ্রিল ০১, ০৭:১৯ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকা আসছেন।  জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করতে দেশটির প্রেসিডেন্টের বিশেষ বার্তা নিয়ে ঢাকা আসবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিতে থাকা দেশ বাংলাদেশের সাথে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।  বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনায় সব সময় সামনের সারিতে থাকে ঢাকা।  আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে জলবায়ু শীর্ষ সম্মেলন।  এ সম্মেলনের আগে অগ্রাধিকারের বিষয়বস্তু ঠিক করতে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ এ দূত।
তার সফরসূচি এখনো চূড়ান্ত করা হয়নি।  ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছর ১০ হাজার কোটি ডলারের বৈশ্বিক তহবিল গঠন করার জন্য আহ্বান জানানো হবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework