চীনের পর এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় ইরান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ এপ্রিল ০৪, ০৭:০৫ পূর্বাহ্ন
ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার চেষ্টা করছে বলে খবর দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি। তিনি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তির অভিজ্ঞতাকে এখানে কাজে লাগানো হবে। জুন্নুরি আইআরআইবি’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‌‘এ ধরনের কৌশলগত চুক্তি সই করতে তেহরান ও মস্কো উভয়ের ব্যাপক আগ্রহ রয়েছে। গত বছর ইরানের সংসদ স্পিকার বাকের কলিবফের মস্কো সফরের সময় তেহরানের পক্ষ থেকে এই চুক্তির প্রস্তাব দেওয়া হলে, মস্কো তাকে সাদরে গ্রহণ করে। বিষয়টি নিয়ে বর্তমানে ইরান ও রাশিয়ার মধ্যে জোর শলাপরামর্শ চলছে।’ তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকার রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করলে তার প্রতি সংসদের পক্ষ থেকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework