করোনা প্রতিরোধে শরীরে গোমূত্র মাখছেন ভারতীয়রা, চিকিৎসকদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মে ১১, ০৮:১৭ পূর্বাহ্ন
মহামারী করোনাভাইরাস ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা থেকে বাঁচতে দেশটিতে অনেকে শরীরে গোবর ও গোমূত্র মাখছেন। গোমূত্র পান করছেন। হিন্দু মতে, গরুকে খুবই পবিত্র মনে করা হয়। সেই বিশ্বাস থেকে এমনটা করছেন তারা।
তবে ভারতের চিকিৎসকরা এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন, করোনা প্রতিরোধে গোবরের কার্যকারিতার বিষয়ে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই এবং এটি অন্যান্য রোগ ছড়িয়ে দেওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের জাতীয় প্রেসিডেন্ট ডা. জেএ জয়ালাল বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে গোবর এবং গোমূত্রে কার্যকারিতার কোনো শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাছাড়া শরীরে গোবর মাখার স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এর মাধ্যমে পশু থেকে মানবদেহে রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া, একত্রে গোবর মাখতে যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণেরও ঝুঁকি রয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework