ওমিক্রনে টালমাটাল আফ্রিকা, ক্ষতিগ্রস্ত বহু বাংলাদেশি


প্রকাশিত : সোমবার, ২০২১ ডিসেম্বর ০৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মহামারি করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। জ্যামিতিক হারে বাড়তে থাকা করোনার এ ধরনকে চতুর্থ ধাপের থাবা বলছে দক্ষিণ আফ্রিকা সরকার।

গেল সপ্তাহ থেকে বাড়তে থাকা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ছোট বড় সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।

নতুন এ ভ্যারিয়েন্ট মোকাবিলায় দেশটিকে সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি অচিরেই সবচেয়ে বেশি আক্রান্ত জোহান্সেবার্গের ঘাউটেং প্রদেশে বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ওমিক্রন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্লাইট বিড়ম্বনায় দেশে যেতে পারছে না অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ডিসেম্বরের স্কুল ছুটিতে টিকেট কেটেও পরিবার পরিজন নিয়ে দেশে যেতে না পারায় আর্থিক এবং মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত তারা।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework