পুলিশ হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে ইরানে হিজাবরিবোধী বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তবে সরকারি হিসাবে এই সংখ্যা ১৭ জন। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়েছে অন্তত ৮০ শহরে। সরকার বিরোধী বিক্ষোভ দমাতে ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন করেছে সরকার।
ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ছড়িয়ে পড়া বিক্ষোভে সপ্তম দিনেও উত্তাল ছিল ইরান। অনেক সরকারি ভবন এবং পুলিশ স্টেশনে আগুন লাগানোর খবর জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বিক্ষোভ দমনে সাধারণ মানুষের পাশাপাশি অধিকারকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানা গেছে।
ইরান সরকার ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন করায় বন্ধ রয়েছে ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ।
ইরানি নারীদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও সহিংসতার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে à
