আফগানরাই লড়েনি, মার্কিন সেনারা কেন জীবন দেবে: বাইডেন

আন্তর্জাতিক ডেক্স | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ১৭, ০৬:২৭ পূর্বাহ্ন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

তালেবান ইস্যু নিয়ে সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন জো বাইডেন।


বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
ভাষণে জো বাইডেন বলেন, দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়।


আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে। আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের।

তবে, জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতন হয়েছে এমন অভিযোগ নিজ দেশেই তোপের মুখে পড়েছেন জো বাইডেন। এমতাবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework