বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ-হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ সেপ্টেম্বর ০৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন, আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা, শারমীন, সাইফা রহমান মীম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহীম আহমেদ রিপন।

আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দু’টি আদালতে দায়ের করা হয় বলে জানা গেছে।

মামলার বাদী নুসরাত জাহান তানিয়া জানান, আনভীরসহ মোট ৮ জনের বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩০২/৩৪ এবং ধর্ষণের মামলা সেকশন ৯/১ এবং ৯/২ এ।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework